ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

মির্জা আব্বাসকে নিয়ে নতুন আপডেট, যা জানালেন প্রতিমন্ত্রী

২০২৬ জুন ২১ ১৫:০৫:৪৮
মির্জা আব্বাসকে নিয়ে নতুন আপডেট, যা জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রবিবার (২১ জুন) সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। তার সুস্থতা কামনায় যারা দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, পূর্ণ সুস্থতা লাভের পর মির্জা আব্বাস আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে