ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি

২০২৬ জুন ১৮ ১৫:১৯:৫২
প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সংক্রান্ত একটি অনলাইন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যাখ্যা চাওয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৫ জুন একটি অনলাইন সংবাদমাধ্যমে “পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠায় ডিএসই। এর জবাবে ১৮ জুন তারিখে পৃথক চিঠির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে কোম্পানিগুলো।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি তাদের ব্যাখ্যায় জানিয়েছে, প্রশাসক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক আদেশ জারি বা প্রচার করেনি। ফলে সংবাদে উল্লিখিত বিষয়ে তাদের কাছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো সরকারি নির্দেশনা নেই।

অন্যদিকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স জানিয়েছে, ডিএসইর পাঠানো চিঠির সঙ্গে সংযুক্ত বার্তার সমর্থনে কোনো নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তাদের কাছে কোনো নথি, পরামর্শ বা নির্দেশনা আসেনি। পাশাপাশি প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে যে, আলোচিত সংবাদে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের নাম অবসায়নের (লিকুইডেশন) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডও জানিয়েছে, অনলাইন সংবাদে উত্থাপিত বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যোগাযোগ, চিঠি বা নির্দেশনা পায়নি।

ডিএসইর অনুসন্ধানের জবাবে তিন প্রতিষ্ঠানই মূলত জানিয়েছে যে, সংবাদে উল্লিখিত প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদের কাছে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা প্রমাণপত্র পৌঁছেনি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে