ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা

২০২৬ জুন ১৮ ১০:২৩:৪৫
সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা

নিজস্ব প্রতিবেদক: সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে পরিচয় দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।

গত ১৪ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। তবে পরে জানা যায়, তার বাবা-মা দুজনেই বর্তমানে জীবিত আছেন।

স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম জীবিত রয়েছেন। তারা নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করছেন।

বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে এমপি আব্দুল মুনতাকিম নিজের বক্তব্যে ভুল থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল শব্দ ও তথ্য উচ্চারিত হয়েছে।

তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল ছিল।

এদিকে তার নির্বাচনি হলফনামার তথ্যেও দেখা যায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। অর্থাৎ, তার জন্ম হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে।

হলফনামা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। একই নথিতে তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগমকে জীবিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংসদে দেওয়া বক্তব্য এবং হলফনামার তথ্যের মধ্যে এই অসঙ্গতি সামনে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে