একদিনের সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : টানা তিন কার্যদিবস ঊর্ধ্বগতির পর একদিনের স্বাভাবিক দর সংশোধন শেষে আজ (১৭ জুন) পুনরায় ইতিবাচক ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, দেশের শেয়ারবাজার বর্তমানে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থানে রয়েছে। মাঝে মধ্যে সূচকে কিছুটা পতন দেখা গেলেও বড় ধরনের ধসের আশঙ্কা নেই। বরং পতনের তুলনায় উত্থানের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে, যা একটি স্বাভাবিক ও সুস্থ বাজারের বৈশিষ্ট্য। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কমেছে এবং যারা আগে বাজার থেকে সরে গিয়েছিলেন, তারাও আবার লেনদেনে অংশ নিতে শুরু করেছেন। এর ইতিবাচক প্রভাব বাজারের সামগ্রিক চিত্রে প্রতিফলিত হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২১ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১১৩ দশমিক ০৪ পয়েন্টে পৌঁছেছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮২টির দর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বুধবার ডিএসইতে মোট ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৩০ কোটি ৯৭ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
তবে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৪৯ দশমিক ৮১ পয়েন্টে নেমে এসেছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১২৩ দশমিক ৮২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- একদিনের সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’
- মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
- দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
- ‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’
- মোদি–মেলোনির রসিকতা, আবার আলোচনায় ‘মেলোডি’
- আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল
- তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- মঞ্চে ওঠার আগেই হামলা! এরপর যা করলেন সমর্থকেরা
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অতিরিক্ত প্রভিশন রেখেছে এনসিসি ব্যাংক
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের
- নৌবীমা দাবির অর্থ পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
- ৩ মামলায় জামিন পেলেন মমতাজ
- ভিসা আবেদনের আগে জেনে নিন নতুন নিয়ম
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- একদিনের সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন







