ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি

২০২৬ জুন ০৪ ১৯:২১:০৭
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সম্প্রতি আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করার একদিনের মধ্যেই ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে। ফলে লাইফলাইন (০–৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) গ্রাহকরা আগের নির্ধারিত হারেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিইআরসির বৃহস্পতিবারের (৪ জুন) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩ জুন বিইআরসি আবাসিক বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল, যেখানে লাইফলাইন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয় এবং প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছিল। এতে নিম্ন ও মধ্য আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়।

তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পুরোনো মূল্যহার বহাল রাখার অনুরোধ জানালে বিইআরসি সেই প্রস্তাব গ্রহণ করে এবং বর্ধিত দাম প্রত্যাহার করে নেয়। এর ফলে লাইফলাইন গ্রাহকরা পূর্বের মতোই প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা হারে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, আর প্রথম ধাপের গ্রাহকরা ৫ টাকা ২৬ পয়সা হারে বিল পরিশোধ করবেন।

এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে জানা গেছে। বিশেষ করে যারা সীমিত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন, তারা মাসিক বিলের বাড়তি চাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যবৃদ্ধি প্রত্যাহারের এই সিদ্ধান্ত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে