মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ঘিরে একাধিক গুরুতর আর্থিক দুর্বলতা ও নিয়ন্ত্রক বিচ্যুতির তথ্য উঠে এসেছে। ব্যাংকটির নিরীক্ষক প্রতিষ্ঠান কেএম আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের নিরীক্ষা প্রতিবেদনে ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদে উল্লেখ করেছে, বিভিন্ন খাতে মোট ৫ হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকার প্রভিশন ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদনের কারণে এই ঘাটতির স্বীকৃতি স্থগিত রাখা হয়েছে, ফলে ব্যাংকটি মুনাফা দেখাতে সক্ষম হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা যায়, বিনিয়োগ, অফ-ব্যালেন্স শিট আইটেম, অন্যান্য সম্পদ, নন-ব্যাংকিং সম্পদ, অন্যান্য ব্যাংকে স্থাপিত অর্থ এবং গ্র্যাচুইটি দায়ের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় বড় ধরনের ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক, বহিঃনিরীক্ষক এবং ব্যাংক কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব হিসাব নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগ ও অফ-ব্যালেন্স শিট আইটেমের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ৬ হাজার ৯৮৩ কোটি ৮৯ লাখ টাকা হলেও ব্যাংকটি সংরক্ষণ করেছে মাত্র ১ হাজার ৯৮৫ কোটি ৩১ লাখ টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ কোটি ৫৮ লাখ টাকা। একই সঙ্গে ব্যাংকের নন-পারফর্মিং ইনভেস্টমেন্ট (এনপিআই) অনুপাত ১৭ দশমিক ১৬ শতাংশে পৌঁছেছে। এ অবস্থায় চলতি বছরের জন্য কোনো লভ্যাংশ বিতরণযোগ্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরীক্ষকরা আরও জানিয়েছেন, ২০২৫ সালে ব্যাংকটির শ্রেণিকৃত বিনিয়োগ ১ হাজার ৯৭১ কোটি ৫৩ লাখ টাকা বেড়েছে। যদিও একই সময়ে ৫২৪ কোটি ৮৭ লাখ টাকার ঋণ অবলোপন করা হয়েছে, পর্যাপ্ত মুনাফা না থাকায় শ্রেণিকৃত বিনিয়োগের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটি মোট বিনিয়োগের ১৬ শতাংশেরও বেশি অংশ পুনঃতফসিল করেছে। নিয়ন্ত্রক নীতিমালার আওতায় এ পুনঃতফসিলীকরণ করা হলেও দীর্ঘ গ্রেস পিরিয়ড ও আদায় বিলম্বের কারণে নগদ প্রবাহ ও তারল্য ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে প্রকৃত ঋণঝুঁকি আড়াল হওয়ার আশঙ্কাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য সম্পদের বিপরীতে ১৫৪ কোটি ৫২ লাখ টাকা প্রভিশন প্রয়োজন হলেও ব্যাংক সংরক্ষণ করেছে ৫৫ কোটি ৫০ লাখ টাকা। নন-ব্যাংকিং সম্পদের বিপরীতে ৩ কোটি ১ লাখ টাকা এবং তারল্য সংকটে থাকা অন্যান্য ব্যাংকে স্থাপিত অর্থের বিপরীতে ২০৬ কোটি ১৯ লাখ টাকার কোনো প্রভিশনই রাখা হয়নি। একইভাবে গ্র্যাচুইটি দায় ৪২৮ কোটি ৩৯ লাখ টাকা হলেও সংশ্লিষ্ট তহবিলে রয়েছে ৩৪২ কোটি টাকা। ফলে এসব খাতে মোট প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৩৯৪ কোটি ৬১ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ২৮ এপ্রিল জারি করা এক চিঠির মাধ্যমে মোট ৫ হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকার প্রভিশন ঘাটতি আপাতত স্বীকৃতি না দেওয়ার অনুমতি দেয়। এর ফলে ব্যাংকটির আর্থিক বিবরণী সেই নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
নিরীক্ষকরা সতর্ক করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আর্থিক বিবরণী প্রস্তুত করা হলেও এতে ব্যাংকের প্রকৃত ঋণঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির চিত্র পুরোপুরি প্রতিফলিত হয়নি। ব্যাংকটি ২০২৫ সালে কর-পরবর্তী নিট মুনাফা দেখিয়েছে ৮৬ কোটি ৫১ লাখ টাকা। তবে প্রয়োজনীয় সব প্রভিশন সংরক্ষণ করা হলে ব্যাংকটির কর-পরবর্তী লোকসান দাঁড়াত ৫ হাজার ৩০৬ কোটি ৬৮ লাখ টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) নেতিবাচক হয়ে যেত।
আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলা হয়েছে, ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে ‘প্রফিট রেন্ট সাসপেন্স’ হিসাব থেকে আদায় ছাড়াই ২০ কোটি টাকা আয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি আয়করের বিপরীতে ২১ কোটি ৪০ লাখ টাকার প্রয়োজনীয় সংরক্ষণও করেনি। এর ফলে কর-পরবর্তী নিট মুনাফা ৪১ কোটি ৪০ লাখ টাকা বেশি দেখানো হয়েছে।
মূলধন পর্যাপ্ততা সম্পর্কিত তথ্যে দেখা যায়, ব্যাংকটির সিআরএআর ১০ দশমিক ৭২ শতাংশ, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ১২ দশমিক ৫০ শতাংশের চেয়ে কম। ফলে এ খাতে ঘাটতি রয়েছে ৬৮৯ কোটি ৪৫ লাখ টাকা। তবে প্রভিশন ঘাটতির পুরো অঙ্ক বিবেচনায় নিলে মূলধন পর্যাপ্ততা হার নেতিবাচক হয়ে যায়, যা ব্যাংকটির মূলধন অবস্থানকে অত্যন্ত দুর্বল হিসেবে নির্দেশ করে।
ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এআইবি ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের ক্ষেত্রেও প্রভিশন ঘাটতির তথ্য উঠে এসেছে। নিরীক্ষিত হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিনিয়োগের বাজারমূল্য ১৪২ কোটি ৮৫ লাখ টাকা কমে গেলেও সংরক্ষণ করা হয়েছে মাত্র ৫০ কোটি ৩৮ লাখ টাকা। ফলে প্রভিশন ঘাটতি রয়েছে ৯২ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অংশ ৫৫ কোটি ৯৪ লাখ টাকা, কারণ প্রতিষ্ঠানটিতে ব্যাংকের মালিকানা ৬০ দশমিক ৫ শতাংশ। তবে বিএসইসির বিশেষ অনুমোদনের কারণে এই প্রভিশন ২০৩১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে ‘অদার ম্যাটার’ অংশে নিরীক্ষক উল্লেখ করেছেন, তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর ও পরিচালকগণের সম্মিলিতভাবে পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বিধান থাকলেও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এ হার মাত্র ১৫ দশমিক ১১ শতাংশ, যা নিয়ন্ত্রক নির্দেশনার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এসএ খান/
পাঠকের মতামত:
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- বিনিয়োগ বাড়াতে ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করবে অ্যালফাবেট
- গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থাপনা পরিবর্তনের দাবি
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে নতুন দাবি বিএনপি নেতার
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মায়ের প্রেমিকের নির্যাতনে দেড় বছরের শিশুর মৃত্যু
- নম্বরপ্লেট বিকৃত করে চলাচল, ডিএমপির তদন্তে ধরা যুবক
- গ্যাসের দামে বড় পরিবর্তন, আজ থেকেই কার্যকর
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ০২ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড উত্থান শেয়ারবাজারে
- ০২ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- একই বাসায় ছিলেন মা-মেয়ে, তবু ৮ দিন পর মিলল মরদেহ!
- তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৭
- ইউ আর ফাকিং ক্রেজি: ডোনাল্ড ট্রাম্প
- বাগেরহাটে কুমিরে টেনে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার
- হঠাৎ এনবিআরের বিশেষ সতর্কবার্তা
- সোনা কেনার আগে দেখে নিন আজকের বাজারদর
- মেজর বদলি থেকে ওসি সরানো—ভিডিওতে বিস্ফোরক দাবি এমপির
- শ্বশুরবাড়ি যাওয়ার পথে যা ঘটল এমপি আমির হামজার পরিবারের সঙ্গে!
- খেলাপি ঋণগ্রহীতা ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না, আইনি ব্যবস্থা নেওয়া হবে
- বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণে যমুনা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রস্তুত
- পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
- তোফায়েল আহমেদ মারা গেছেন
- প্রধানমন্ত্রীর খাবার খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বাণিজ্যমন্ত্রী
- এজিএম ও রেকর্ড ডেট পুনর্নির্ধারণ করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- ডিজিটাল লেনদেনে বড় উল্লম্ফন, রেকর্ড গড়ল নগদ
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, ৫০ জন গুলিবিদ্ধের দাবি
- মন্ত্রীর পদত্যাগে আবেগঘন প্রতিক্রিয়া সর্ব মিত্র চাকমার
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির রেটিং ঘোষণা
- পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে ইতিবাচক শেয়ারবাজার
- ০১ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঋণ পরিশোধে ইক্যুইটি রূপান্তর পরিকল্পনায় বিএসইসির বাধা
- এনসিপিকে একহাত নিলেন তাসনিম জারা
- নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
- ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা
- আমি ধর্ষ/ণ করছি, রামিসাকে মারছে ডলার
- ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নতুন পে স্কেলে বেশি সুবিধা পাবেন যারা
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- গোল্ডেন পাসপোর্ট থেকে সম্পত্তি জব্দ—বিপাকে এস আলম
- কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস
- শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা, বাড়ছে বিও হিসাব
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থাপনা পরিবর্তনের দাবি
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি







