ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত

২০২৬ মে ১৪ ১৯:০২:২১
সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে দীর্ঘ ছুটির ঘোষণায় চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা দিয়েছে। অনেকেই ইতোমধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেটসহ গুরুত্বপূর্ণ সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।

এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন। ব্যাংকিং কার্যক্রম বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালত পরিচালনা নিয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে।

বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নির্দেশনা প্রদান করবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে