ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মার্জিন ঋণধারী শেয়ারহোল্ডারদের তথ্য পাঠাতে অনুরোধ মারিকোর

২০২৬ মে ১৪ ১৩:৩০:২৫
মার্জিন ঋণধারী শেয়ারহোল্ডারদের তথ্য পাঠাতে অনুরোধ মারিকোর

নিজস্ব প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবসহ বিভিন্ন তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি মারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি জানিয়েছে, রেকর্ড ডেটের আগে সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) এর মাধ্যমে ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা হালনাগাদ করতে হবে, যাতে বিইএফটিএন (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে অনলাইনে নগদ লভ্যাংশ পাঠানো সম্ভব হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে ১২ সংখ্যার ই-টিআইএন তথ্য সংযুক্ত করারও আহ্বান জানিয়েছে কোম্পানিটি। মারিকো জানিয়েছে, যেসব বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে ১২ সংখ্যার ই-টিআইএন আপডেট থাকবে না, তাদের ক্যাশ ডিভিডেন্ড বিতরণের সময় অগ্রিম আয়কর (এআইটি) ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ হারে কেটে রাখা হবে।

এছাড়া কোম্পানিটি মার্জিন ঋণ সুবিধাভোগী শেয়ারধারীদের তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে। রেকর্ড ডেট অনুযায়ী মার্জিন ঋণধারী গ্রাহকদের শেয়ার ধারণসংক্রান্ত বিবরণী—যার মধ্যে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, প্রাপ্য মোট ডিভিডেন্ড, প্রযোজ্য করহার এবং নিট ডিভিডেন্ডের পরিমাণ উল্লেখ থাকবে—তা আগামী ১৫ জুন ২০২৬, সোমবারের মধ্যে কোম্পানির ইনভেস্টর/শেয়ারহোল্ডার কন্টাক্টে পাঠাতে বলা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, ব্রোকারেজ হাউজগুলো [email protected]ই-মেইলে প্রয়োজনীয় তথ্য পাঠাতে পারবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে