ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

তোরা টিকবি না’—সারজিস আলমকে ঘিরে চাঞ্চল্যকর পোস্ট

২০২৬ মে ১৩ ১৯:০৬:১৪
তোরা টিকবি না’—সারজিস আলমকে ঘিরে চাঞ্চল্যকর পোস্ট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে কঠোর মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নিলা ইসরাফিল। তিনি দাবি করেছেন, দলটিকে ভবিষ্যতে বিরোধী দল হিসেবেও জনগণ গ্রহণ নাও করতে পারে এবং রাজনৈতিকভাবে দলটির অস্তিত্ব সংকটে পড়তে পারে।

বুধবার (১৩ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে নিলা ইসরাফিল লেখেন, বিরোধী দল হিসেবে থাকা সত্ত্বেও এনসিপিকে জনগণ গ্রহণ নাও করতে পারে এবং দলটি ভবিষ্যতে রাজনৈতিকভাবে টিকে থাকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি আরও লেখেন, রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার পরিবর্তন স্বাভাবিক হলেও জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় বিষয়। তার মতে, জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকসই হয় না।

স্ট্যাটাসে তিনি রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এবং দলীয় নেতৃত্বকে আত্মসমালোচনার আহ্বান জানান।

এ বিষয়ে এনসিপি বা সারজিস আলমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে