ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় এবি ব্যাংকের নতুন উদ্যোগ

২০২৬ মে ১৩ ১২:৪৪:০২
কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় এবি ব্যাংকের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের (MOA) অবজেক্ট ক্লজে নতুন ধারা সংযোজনের প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের ১২ মে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তবে এ সংশোধনী কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতিও প্রয়োজন হবে। এ বিষয়ে আগামী ১৮ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

পর্ষদ অনুমোদিত নতুন ধারায় বলা হয়েছে, বাংলাদেশে প্রচলিত আইন, বিধি ও প্রবিধান অনুসরণ করে কোম্পানিটি মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, আর্থিক উপকরণ এবং অন্যান্য সম্পদের কাস্টডিয়ান হিসেবে কাজ করতে পারবে।

এর মাধ্যমে ব্যাংকটি ভবিষ্যতে কাস্টডিয়ান সেবা খাতে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে