৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে।
দীর্ঘদিন ধরে খেলাপি ঋণের অর্থ আদায় করতে না পারায় প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের অর্থও ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক অবসায়নের অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংক রেজুলেশন আইনের অধীনে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ বা অবসায়ন করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও দুজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন এবং প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করা হবে।
তিনি বলেন, অবসায়নের সিদ্ধান্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়ার বিষয়ে সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই আশ্বাসের পরই অবসায়ন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক রেজুলেশন আইনে আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর একীভূতকরণ, পুনর্গঠন বা বন্ধের বিধান রয়েছে। একই সঙ্গে সম্পদ বিক্রির মাধ্যমে পাওনাদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে।
উচ্চ খেলাপি ঋণ এবং আমানত ফেরতে ব্যর্থতার কারণে কেন ২০টি এনবিএফআই বন্ধ করা হবে না—এ মর্মে গত বছরের মে মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে নয়টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার পরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় সেগুলো বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়।
প্রাথমিক তালিকায় ছিল ফাস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
তবে চলতি বছরের জানুয়ারিতে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। সর্বশেষ প্রিমিয়ার লিজিংকেও বাদ দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্তে রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮ দশমিক ৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সের ৯৩ দশমিক ৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ের প্রায় ৯৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯ দশমিক ৪৪ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির কারণেই এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। অভিযোগ রয়েছে, এনআরবি গ্লোবাল ব্যাংকের (বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক) সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স ও বিআইএফসি থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম
- এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন ছাত্রদলের আমান
- ঢাবির র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
- এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, ঢাবি অধ্যাপকের পাল্টা বিশ্লেষণে নতুন মোড়!
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত জামায়াত নেতার ছেলে
- স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নতুন বিতর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী
- বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী
- এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
- ঘাড় ও কোমরে গুরুতর আঘাত, পলকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
- বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!
- আইপিও সংকট, উচ্চ সুদহার ও অনিশ্চয়তায় চাপে শেয়ারবাজার
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- অচেনা নম্বর থেকে ফোন, তারপরই বন্ধ—চার কিশোরীকে ঘিরে চাঞ্চল্য
- লোডশেডিংয়ের অজানা উপকারিতা জানলে অবাক হবেন
- ইসিতে জমা পড়ল জামায়াতের ব্যয়ের হিসাব
- জুলাই জাদুঘর নিয়ে স্পিকারের কড়া মন্তব্য
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার
- ১২ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, দলরে অর্ধেক দিবি’
- এবার অস্ট্রেলিয়ার ৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা
- একসাথে ৩৯ ব্যাংক গড়ল ৪২৫ কোটি টাকার নতুন ফান্ড
- দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধের সিদ্ধান্ত
- কোরবানির চামড়া সংগ্রহ বন্ধের ঘোষণা কওমি মাদ্রাসাগুলোর
- সরকারের সিদ্ধান্তে বাইক ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ময়লা বিল নিয়ে বড় ঘোষণা ডিএসসিসির
- ঈদযাত্রায় ৯৪টি ভয়ংকর যানজট স্পট চিহ্নিত
- সার্কুলারের মাধ্যমে নতুন নির্দেশনা জারি কেন্দ্রীয় ব্যাংকের
- ঢাবিতে বড় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এটিবি প্ল্যাটফর্মে আসছে ব্র্যাক ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড
- এশিয়া ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের ২০ লাখ টাকা ছিনতাই
- মন্ত্রিসভা বৈঠকে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত
- গাজীপুরে ৫ খুন: ময়নাতদন্তে উঠে এলো লোমহর্ষক তথ্য
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন













