ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

মির্জা আব্বাসের অবস্থা নিয়ে বড় আপডেট

২০২৬ মে ১১ ১১:২২:৩০
মির্জা আব্বাসের অবস্থা নিয়ে বড় আপডেট

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে সক্রিয় থাকার পর অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে প্রাথমিক ঝুঁকি কাটানো সম্ভব হলেও পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটে।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এ করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে উন্নতি হলে পরবর্তী পর্যায়ে তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি মালয়েশিয়ার কোর্ট প্রিন্স মেডিকেল সেন্টার এ চিকিৎসাধীন আছেন। পরিবার সূত্রে জানা গেছে, সেখানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং খাবারও গ্রহণ করছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় লাগবে এবং ধারাবাহিক চিকিৎসা অব্যাহত রয়েছে মির্জা আব্বাস নিজেও টেলিফোনে জানিয়েছেন, তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। অসুস্থতার সময়ে দেশবাসী, দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরিবার সূত্রে আরও জানা যায়, ঈদুল আজহার আগে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

গত ১১ মার্চ ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তার স্ট্রোক ধরা পড়ে এবং অবস্থার অবনতি হলে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর পর্যায়ক্রমে তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেন বলে পরিবার আশা প্রকাশ করেছে। তবে আপাতত তার পূর্ণ সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে