ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

ঈদের আগে টিসিবির বড় ঘোষণা—জেনে নিন নতুন দাম

২০২৬ মে ১১ ১০:৫৫:১৮
ঈদের আগে টিসিবির বড় ঘোষণা—জেনে নিন নতুন দাম

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে আজ থেকে ২১ মে পর্যন্ত ১০ দিনের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্রাম্যমাণ ট্রাকে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য—ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল—সাশ্রয়ী দামে বিক্রি করা হবে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হবে ১৩০ টাকায়, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায়।

এর আগে রোজার সময় টিসিবি ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকায় বিক্রি করেছিল। তবে চিনি ও ডালের দামে এবারও পরিবর্তন আনা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরে ২০টি, বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত সংখ্যক ক্রেতা পণ্য কিনতে পারবেন। টিসিবির হিসাবে, এই কার্যক্রমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।

একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে