ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

জাপান সফর শেষে বড় ইঙ্গিত দিলেন জামায়াত আমির

২০২৬ মে ০৯ ১৯:০৩:৩৪
জাপান সফর শেষে বড় ইঙ্গিত দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাপান সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও শক্তিশালী করা, দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা বিষয়গুলো গুরুত্ব পায়।

তিনি বলেন, “জাপান বাংলাদেশকে গুরুত্ব দিয়ে দেখে। দুই দেশের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হবে।”

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের দাবির কথা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে কোনো ধরনের ফাঁকফোকর বা অনিশ্চয়তা রাখা উচিত নয়।

অন্যদিকে, বৈদেশিক নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের যেকোনো স্থানে ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের ওপর নির্যাতন হলে জামায়াতে ইসলামী তার বিরোধিতা করবে। বিশেষ করে ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো ধর্ম বা গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা যেন না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে