ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

বাস্তবে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

২০২৬ মে ০৯ ১৫:৫৬:১৯
বাস্তবে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি নিশ্চিত করেছেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা জানান, চিকিৎসকদের পরীক্ষায় কারিনার শরীরে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই শনাক্ত হয়েছে। এই সংক্রমণের কারণে তার লিভার জটিলতার সৃষ্টি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ডানা আরও জানান, প্রথমে কারিনা আইসিইউতে ছিলেন। তবে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত রাত থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা চলছে। সামাজিক মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া চেয়ে সহকর্মী ও ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ডানা।

কারিনা কায়সারের অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে