ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

এ যেন বাস্তবের সিনেমা— যমজ ভাই-বোনের অবাক করা কীর্তি

২০২৬ মে ০৯ ১১:০৫:৪৮
এ যেন বাস্তবের সিনেমা— যমজ ভাই-বোনের অবাক করা কীর্তি

নিজস্ব প্রতিবেদক: ভারতের মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এলাকার এক যমজ ভাই-বোন মাধ্যমিক পরীক্ষায় একই নম্বর পেয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কৌশিক বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাস নামের এই যমজ ভাই-বোন চাচন্ড বি জে হাইস্কুল–এর শিক্ষার্থী। এবারের মাধ্যমিক পরীক্ষায় দু’জনই ৬১১ নম্বর পেয়েছে।

শুক্রবার ফল প্রকাশের পর একই নম্বরের বিষয়টি সামনে এলে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে বিস্ময় তৈরি হয়। ভাই-বোন নিজেরাও এমন ফলাফলে অবাক হয়েছেন।

স্কুল সূত্রে জানা গেছে, কৌশিক ও সুপ্রিয়া ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন। একই স্কুল ও একই শ্রেণিতে পড়াশোনা করেছেন তারা। পড়াশোনায় দু’জনের মধ্যে সবসময়ই প্রতিযোগিতা ছিল। কখনও একজন কয়েক নম্বর বেশি, আবার কখনও কম পেতেন। তবে এবার সেই ব্যবধানও থাকেনি।

ফল প্রকাশের পর দুই শিক্ষার্থী জানান, আগে তাদের মধ্যে সাধারণত ২ থেকে ৩ নম্বরের পার্থক্য থাকত। কিন্তু এবার প্রথমবারের মতো তারা একই নম্বর পেয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, “আমাদের স্কুলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। এটি সত্যিই অভাবনীয়।”

ফলাফল প্রকাশের পর পরিবারেও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তাদের মা পিঙ্কি বিশ্বাস বলেন, সন্তানরা ভালো ফল করবে— এমন আশা ছিল, তবে দু’জনের নম্বর একেবারে একই হবে, তা কল্পনাও করেননি।স্থানীয়দের মতে, যমজ ভাই-বোনের এই সাফল্য শুধু পরিবার বা স্কুল নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে