ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

বাম-কংগ্রেসের সমর্থনে বদলে গেল তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ

২০২৬ মে ০৯ ১০:৫৮:০৬
বাম-কংগ্রেসের সমর্থনে বদলে গেল তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: থালাপাতি বিজয়–এর নেতৃত্বাধীন জোট তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন–এর প্রতিবেদনে বলা হয়, কয়েকদিনের রাজনৈতিক আলোচনা ও টানাপোড়েনের পর সিপিএম, সিপিআই এবং বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) বিজয়ের দল টিভিকে–কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

তামিলনাড়ু বিধানসভার মোট ২৩৪ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসনে জয় পায়। তবে বিজয় দুটি আসনে নির্বাচিত হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে দলের কার্যকর আসন সংখ্যা হবে ১০৭।

এর আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজয়কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। কংগ্রেসের ৫ সদস্য যোগ হওয়ায় জোটের সংখ্যা দাঁড়ায় ১১২। পরে সিপিএম, সিপিআই ও ভিসিকের মোট ৬ সদস্য সমর্থন দিলে জোটটি ১১৮ আসনের জাদুসংখ্যা অর্জন করে।

প্রতিবেদনে আরও বলা হয়, সমর্থনের বিনিময়ে কংগ্রেস, বাম দল ও ভিসিকে সরকারে মন্ত্রিত্ব পেতে পারে। উল্লেখযোগ্যভাবে, এই দলগুলো আগে দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে)–এর শরিক ছিল।

বর্তমানে সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপাল আরএন আরলেকর–এর কাছে যাওয়ার প্রস্তুতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবার বিজয়ের সরকার গঠনে বড় ধরনের জটিলতার সম্ভাবনা কম।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে