ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ক্ষমা চেয়ে হাসিনার ভিডিও বার্তা

২০২৬ মে ০৭ ১৬:২২:০৪
ক্ষমা চেয়ে হাসিনার ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাউল শিল্পীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ভাইরাল হওয়ার পর ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

এর আগে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা বিভিন্ন সময় কুপ্রস্তাবের মুখে পড়েন এবং আপস না করলে অনুষ্ঠান পাওয়া কঠিন হয়ে যায়। তার এই বক্তব্য ঘিরে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন,“সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি। সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন।”

তিনি দাবি করেন, তার মন্তব্যের পর বিভিন্ন জায়গায় তাকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম থাকার কারণেও কিছু মঞ্চে তাকে গান গাইতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

হাসিনা সরকার আরও বলেন, মিরপুরে তার একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্লাব থেকে গানের প্রস্তাব পেলেও পরে তা বাতিল করা হয়েছে।

তার ভাষায়, ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন।“রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। এটা বলা আমার ভুল হয়েছে,” বলেন তিনি।

ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় অবহেলিত হন। তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে