অনিয়মে ক্ষতিগ্রস্ত বিজিআইসি, মুনাফা অর্ধেকে নেমেছে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েক কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের কারণে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার প্রভাব সরাসরি পড়েছে শেয়ারহোল্ডারদের ওপর।
বীমা আইন এবং আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘনের বিষয়ও উঠে এসেছে কোম্পানিটির কার্যক্রমে। ফলে কোম্পানির আর্থিক অবস্থান নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি সাধারণ বীমা কোম্পানি বিজিআইসি দীর্ঘ চার দশক পার করলেও ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। সংশ্লিষ্টদের মতে, এর পেছনে ব্যবস্থাপনার অদক্ষতা ও দুর্বল প্রশাসনিক কাঠামো বড় কারণ হিসেবে কাজ করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ছয় বছরের মধ্যে ২০২১ সালে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯২ পয়সায়। ওই বছর শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়। সর্বশেষ ২০২৫ সালে ইপিএস কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সায় এবং ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে ১১ শতাংশ।
শেয়ারবাজারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগও কোম্পানির আর্থিক ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিজিআইসির শেয়ারবাজারে বিনিয়োগ ছিল ২৩ কোটি ৮৭ লাখ টাকা, যার বাজারমূল্য নেমে আসে ১২ কোটি ৪৭ লাখ টাকায়। এতে প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা বা ৪৮ শতাংশ লোকসান হয়েছে।
কোম্পানিটির ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যবস্থাপনার নানা অনিয়মের চিত্র উঠে এসেছে। নিরীক্ষক জানিয়েছেন, আইডিআরএ-এর এসআরও নং ২৮০-ল/২০১৮-এ নির্ধারিত সীমা অতিক্রম করে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ১০ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এই অতিরিক্ত ব্যয়ের কারণে কোম্পানির মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তথ্য অনুযায়ী, এই অনিয়ম না হলে ২০২৪ সালে কোম্পানিটির মুনাফা ৭ কোটি ৫৪ লাখ টাকা থেকে বেড়ে ১৭ কোটি ৮৭ লাখ টাকায় পৌঁছাতে পারত। অর্থাৎ ব্যবস্থাপনার সিদ্ধান্তের কারণে শেয়ারহোল্ডাররা সম্ভাব্য বড় মুনাফা থেকে বঞ্চিত হয়েছেন।
এদিকে শ্রম আইন অনুসরণ না করার অভিযোগও রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন বাধ্যতামূলক হলেও বিজিআইসি তা বাস্তবায়ন করেনি। ফলে কর্মীরাও তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
যদিও বীমা খাতে এই আইন প্রযোজ্য কি না, তা নিয়ে শ্রম মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও এ বিষয়ে আবেদন করেছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশনা না থাকলেও কোম্পানিটি ফান্ড গঠন করেনি।
আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘনের ঘটনাও সামনে এসেছে। কোম্পানিটি গ্র্যাচুইটি ফান্ড গঠন করলেও আইএএস-১৯ অনুযায়ী প্রয়োজনীয় অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন সম্পন্ন করেনি, যা একটি গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত।
এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী জানিয়েছেন, ১৯৯৬ সালের শেয়ারবাজার ধসের পরও কোম্পানির বিনিয়োগ নীতিতে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া শ্রম আইন বীমা খাতে একইভাবে প্রযোজ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিজিআইসির বর্তমান পরিশোধিত মূলধন ৫৪ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৬৬.৬০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)


