সন্তানের সামনেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর পামেলা গুইমারেস দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গত ১ মে ব্রাজিলের সের্তানোপলিস এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় পামেলার চার সন্তান ঘটনাস্থলে উপস্থিত ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, একটি গাড়িতে করে আসা এক ব্যক্তি বাড়ির গেটের সামনে এসে পামেলাকে নাম ধরে ডাকতে থাকেন। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি দ্রুত বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করলে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজনদের শনাক্ত এবং গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
পামেলার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। বিভিন্ন পোস্টে তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
গত ২৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেষ ভিডিও পোস্ট করেছিলেন পামেলা। সেখানে তিনি লিখেছিলেন,“যদি হাজার বারও আমাকে তোমার প্রয়োজন হয়, তাহলে হাজার বারই তোমার পাশে থাকব...”
উল্লেখ্য, পামেলা গুইমারেস মূলত লাইফস্টাইল, বিউটি ও ফ্যাশনভিত্তিক কনটেন্ট তৈরি করতেন। পাশাপাশি সন্তানদের সঙ্গে কাটানো পারিবারিক মুহূর্তও নিয়মিত শেয়ার করতেন। গত বছরের সেপ্টেম্বরে তার সর্বকনিষ্ঠ সন্তানের জন্ম হয়।
ওমর আলী/
পাঠকের মতামত:
- সন্তানের সামনেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
- ‘৯ বিয়ে’ করা সেই কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন
- পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের তারিখ ঘোষণা
- শ্রমবাজারে শর্ত না মানলে বড় বিপদ!
- হরমুজ প্রণালি নিয়ে বড় ইঙ্গিত, তেলের বাজারে ঝড়
- পাঁচ দিনের আবহাওয়ার নতুন পূর্বাভাস
- চট্টগ্রামে বদলি নিয়ে যা বললেন ডিসি মাসুদ
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে লাখ টাকা খরচ ছাড়াই আমেরিকায় মাস্টার্স-পিএইচডি!
- সেনা মোতায়েন নিয়ে বড় আপডেট
- আটকে থাকা সঞ্চয় ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকে তিন দফা দাবি
- এক শর্তে বিজয়ের দলকে সমর্থন দিল কংগ্রেস!
- অনিয়মে ক্ষতিগ্রস্ত বিজিআইসি, মুনাফা অর্ধেকে নেমেছে
- ওয়ালটনের মেগা প্রকল্প, আসছে আধুনিক গ্রিন অফিস টাওয়ার
- একসাথে চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৫ কর্মকর্তা
- ভিভিআইপি প্রটোকল ভেঙে যা করলেন প্রধানমন্ত্রী!
- গাজীপুর-টঙ্গী ঘুরে শেষে যেভাবে ধরা পড়লেন শিক্ষক
- ফুটপাতে ‘সাধারণ’ পাপন! নেটদুনিয়ায় ঝড়
- ফান্ড তদারকিতে গাফিলতি, আইসিবির ১৫ লাখ টাকা জরিমানা
- বিধি লঙ্ঘনে ভ্যানগার্ড ম্যানেজমেন্টকে ২০ কোটি টাকা ফেরতের নির্দেশ
- হাইডেলবার্গ সিমেন্টের শক্তিশালী রেটিং অবস্থান বজায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- যাত্রীদের স্বস্তি—রাতের মেট্রো নিয়ে সুখবর
- তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা! এলাকাজুড়ে চাঞ্চল্য
- সেই শিশুটির ভ্রূণের ডিএনএ টেস্ট নিয়ে যা জানাল র্যাব
- ফ্রি ৬ হাজার টাকা দিচ্ছে সরকার—যেভাবে পাবেন
- বিশ্বাসের সুযোগে অপহরণ! নেত্রকোনায় চাঞ্চল্যকর ঘটনা
- পতনের মাঝেও স্থিতিশীলতার ইঙ্গিত শেয়ারবাজারে
- ০৬ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- ০৬ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ৫২ কোটি টাকার ঋণ, অনাদায়ে দেশবন্ধু পলিমারের সম্পদ নিলামে
- আদালতের রায়ে এনসিপি নেত্রীর বড় জয়
- ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যেসব নাম
- লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ইউএসএফ
- সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর—নতুন বেতন স্কেল
- পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ৫ নেতা
- ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস বাই বাই’
- শক্তিশালী আর্থিক ভিত্তিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং
- ট্রাম্প-তুলনায় মমতা! দিলীপ ঘোষের বক্তব্যে বিতর্ক চরমে
- শেয়ারহোল্ডার পরিচালক যুক্ত হওয়ায় ডিভিডেন্ডে স্বস্তি পেল উত্তরা ব্যাংক
- সেই বালিশ কাণ্ডে অডিট রিপোর্টে প্রধানমন্ত্রীর মন্তব্য
- ব্যাংকে টাকা রাখাও ঝুঁকিপূর্ণ: জেনে নিন নিরাপদ ব্যাংকের তালিকা
- কমার ২৪ ঘণ্টার মাথায়ই বাড়ল সোনার দাম
- বিএনপির কৌশলে ব্যর্থ “বড় পরিকল্পনা”
- পদ ছাড়বেন না মমতা, রহস্যময় মন্তব্য শুভেন্দুর
- ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ইন্ট্রাকোর সম্পদ হিসাব নিয়ে প্রশ্ন, তদন্তে নামল বিএসইসি
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- ব্যাংকের চাকরির টাকা কি হারাম, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- ৫ মিনিটের অনুমতি কিন্তু শেষ হলো বড় চমক দিয়ে
- ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- গোল্ডেন সনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- বিডি থাই অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ













