ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

শক্তিশালী আর্থিক ভিত্তিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং

২০২৬ মে ০৬ ১১:১৪:৩৬
শক্তিশালী আর্থিক ভিত্তিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ‘AAA’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। একই সঙ্গে স্বল্পমেয়াদে কোম্পানিটির রেটিং নির্ধারণ করা হয়েছে ‘ST-1’, যার আউটলুক ‘স্থিতিশীল’ (Stable)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং সংস্থা আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ACRSL) সম্প্রতি এ রেটিং ঘোষণা করেছে।

রেটিং নির্ধারণে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এই মূল্যায়ন কোম্পানির আর্থিক সক্ষমতা, দাবি পরিশোধের সামর্থ্য এবং সার্বিক কার্যক্রমের স্থিতিশীলতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে