ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

‘৯ বিয়ে’ করা সেই কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

২০২৬ মে ০৭ ১০:০৬:০৮
‘৯ বিয়ে’ করা সেই কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

নিজস্ব প্রতিবেদক: নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন,“আমি আমার আল্লাহকে ভয় করি, গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াই আমাকে জীবনের কঠিন সিদ্ধান্ত—দ্বিতীয় বিয়ে—নিতে বাধ্য করেছে।”

এদিকে শরিয়াহভিত্তিক ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো অ্যান্ড কনসালটেন্ট’-এর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মাদানীর সঙ্গে পারিবারিক সম্পর্কের ব্যাখ্যা দেন। বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়।

পোস্টে কাসেমী লেখেন, হাফেজ ইমাম উদ্দিন তার বড় চাচার জামাই হওয়ায় তিনি তার দুলাভাই। পরে ইমাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর মেয়েকে বিয়ে করায় তিনি তার শ্বশুর হন। একই সঙ্গে পারিবারিক বিভিন্ন বৈবাহিক সম্পর্কের সূত্র ধরে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জানা যায়, মামুনুর রশিদ কাসেমী একাধিক বিয়ে করেছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, তার করা নয়টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী তার সঙ্গে রয়েছেন। এছাড়া তিনজন তাকে তালাক দিয়েছেন। বাকি দুজনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে