ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের তারিখ ঘোষণা

২০২৬ মে ০৬ ১৯:৩৯:৪৯
পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার সাংবাদিকদের জানান, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হবে।

তিনি দাবি করেন, “নতুন বিজেপি সরকার ৯ মে সকাল ১০টায় শপথ নেবে। অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।”

দলীয় সূত্রের বরাতে আরও বলা হয়, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। একাধিক জেলায় সংঘর্ষ, ভাঙচুর এবং গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে। একটি ঘটনায় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, কলকাতার নিউ মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতিতেই ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং সেখানে বুলডোজার ব্যবহার করা হয়েছে। তবে পুলিশ সূত্র বলছে, বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং বিষয়টি তদন্তাধীন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিজয় মিছিলের অনুমতি থাকলেও কোনো ধরনের ভাঙচুরের অনুমতি দেওয়া হয়নি। ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে