ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

চট্টগ্রামে বদলি নিয়ে যা বললেন ডিসি মাসুদ

২০২৬ মে ০৬ ১৯:০৯:৪৫
চট্টগ্রামে বদলি নিয়ে যা বললেন ডিসি মাসুদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক প্রয়োজন এবং নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। পুলিশের নিয়মিত রদবদলের ধারাবাহিকতায় তাকে নতুন দায়িত্বে পাঠানো হলো।

বদলি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, পুলিশের চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। দায়িত্ব পালনের ধারাবাহিকতা ও প্রয়োজন অনুযায়ী যেকোনো কর্মকর্তাকে যেকোনো স্থানে বদলি করা হয়—এটাই প্রচলিত নিয়ম।

মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার পৈতৃক নিবাস বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেন। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যেমন যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন আন্দোলন নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে আলোচনায় আসেন এবং প্রশংসিত হন।

তবে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে পুলিশের বল প্রয়োগের ঘটনায় তিনি সমালোচনার মুখেও পড়েন।

এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন। নতুন দায়িত্ব হিসেবে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে এখন তিনি জেলা পুলিশের নেতৃত্ব দেবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে