লোকসানের পাহাড়ে মেঘনা সিমেন্ট, উৎপাদন প্রায় বন্ধ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট কোম্পানি লিমিটেড বর্তমানে গভীর আর্থিক সংকটে পড়েছে। ঋণখেলাপি হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি নতুন করে এলসি (ঋণপত্র) খুলতে পারছে না, ফলে কাঁচামাল আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই সংকটের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, এক বছরের ব্যবধানে কোম্পানিটির পণ্য বিক্রিতে ভয়াবহ পতন ঘটেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ১৮৬ কোটি ৯০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে এসেছে মাত্র ২৭ কোটি ৫০ লাখ টাকায়। ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে নতুন এলসি খোলা সম্ভব না হওয়ায় কাঁচামালের ঘাটতি দেখা দেয় এবং উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে অন্য কোম্পানির হয়ে উৎপাদন চালু রাখা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৬ দশমিক ৫৮ টাকা, অর্থাৎ মোট ১১৫ কোটি ৫৪ লাখ টাকা লোকসান করেছে। এ কারণে পরিচালনা পর্ষদ ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৮ টাকা পয়সা, যা মোট হিসেবে ১৫২ কোটি ৪ লাখ টাকা।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানিটি ২২ কোটি ৬১ লাখ টাকা লোকসান করেছিল, যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ১৬ পয়সা। সব মিলিয়ে গত দুই বছর নয় মাসে (জুলাই ২০২৩ থেকে মার্চ ২০২৬) কোম্পানিটির মোট লোকসান দাঁড়িয়েছে ২৯০ কোটি ১৯ লাখ টাকা।
এই বিপুল লোকসানের প্রভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫১ টাকা ৩৩ পয়সাণাত্মক হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান অবস্থায় কোম্পানিটি অবসায়নে গেলে শেয়ারহোল্ডারদের কিছু পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
ব্যবসায় এই বড় ধসের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, ঋণখেলাপির কারণে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা যায়নি। ফলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং কোম্পানিকে কনভার্সন আয়ের ওপর নির্ভর করতে হয়েছে, যা নিয়মিত উৎপাদন ও বিক্রয় থেকে অর্জিত আয়ের তুলনায় অনেক কম।
১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্টের বর্তমান পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে ৫৮.১০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
মামুন/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার











