ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

একসাথে চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৫ কর্মকর্তা

২০২৬ মে ০৬ ১৭:৫৪:২৫
একসাথে চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের পাঁচজন কর্মকর্তা চাকরি ছেড়েছেন। প্রশাসনসহ অন্যান্য ক্যাডারে যোগ দিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৪ মে) মন্ত্রণালয়ের জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

একটি প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. আশরাফুল ইসলাম, কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মো. মহি উদ্দিন এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের মধ্যে মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে এবং মো. মহি উদ্দিন আনসার ক্যাডারে সহকারী পরিচালক পদে যোগ দিয়েছেন।

অন্য প্রজ্ঞাপনে ফেনীর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল লিমন এবং সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক আপেলকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা দুজনই ৪৪তম বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই ঘটনাকে অনেকেই ক্যারিয়ার পরিবর্তনের একটি উদাহরণ হিসেবে দেখছেন, যেখানে বিসিএসের এক ক্যাডার থেকে অন্য ক্যাডারে যাওয়ার প্রবণতা আবারও সামনে এলো।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে