বন্ধ কারখানা সচল করতে তিন পদ্ধতিতে অর্থায়নের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশে বন্ধ হয়ে থাকা কলকারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো সরকারের কাছে ক্রেডিট গ্যারান্টি চেয়েছে।
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদনে ফিরবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
গত রোববার বাংলাদেশ ব্যাংক ২০টি বাণিজ্যিক ব্যাংকের বিজনেস ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভা করে। এতে সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর কবির আহমেদ। সভায় দ্রুত ও কার্যকর অর্থায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। তবে অর্থায়নের উৎস সরকার, বাংলাদেশ ব্যাংক নাকি বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা—তা এখনো নির্ধারিত হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, যেসব কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ সচল রয়েছে কিন্তু কার্যকরী মূলধনের অভাবে উৎপাদন বাড়াতে পারছে না, তাদের স্বল্পমেয়াদি অর্থায়ন দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল বকেয়া, যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত এবং বাজার সংকট রয়েছে, তাদের জন্য থাকবে মধ্যমেয়াদি অর্থায়ন। আর দীর্ঘদিন বন্ধ থাকা এবং পুনরায় যন্ত্রপাতি স্থাপন ও সংযোগ পুনঃস্থাপনের প্রয়োজন রয়েছে—এমন প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করা হবে।
তবে ব্যাংকগুলো এই কর্মসূচিতে অংশ নিতে কিছু শর্ত দিয়েছে। তাদের দাবি, ঋণ খেলাপি হলে সরকার বা বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণের গ্যারান্টি দেবে। পাশাপাশি অতিরিক্ত জামানত নিশ্চিত করা এবং ঋণের যথাযথ ব্যবহার তদারকির জন্য ব্যাংকের পরামর্শক নিয়োগের সুযোগও চাওয়া হয়েছে।
ব্যাংকাররা জানান, আগের সময়ের অনিয়ম ও অর্থপাচারের কারণে অনেক ব্যাংকের আর্থিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ফলে নতুন ঝুঁকিপূর্ণ ঋণে যেতে তারা সতর্ক। করোনাকালের প্রণোদনা প্যাকেজের অনেক ঋণ এখনো আদায় হয়নি বলেও উল্লেখ করেন তারা।
এদিকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান সচল করতে গত ২৬ এপ্রিল ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কমিটিকে অর্থায়নের কৌশল নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে জোর দিচ্ছেন। সম্প্রতি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, শিগগিরই একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ করে সাম্প্রতিক অস্থিরতায় বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনাময় শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তবে জালিয়াতি বা গুরুতর আর্থিক অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলো এই সুবিধার বাইরে থাকবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, পুনঃঅর্থায়ন তহবিল গঠনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নিরুৎসাহিত করছে। সংস্থাটির চলমান ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী নতুন তহবিল গঠন না করে বিদ্যমান তহবিল ধীরে কমানোর নির্দেশনা রয়েছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বন্ধ কারখানা সচল করতে তিন পদ্ধতিতে অর্থায়নের সিদ্ধান্ত
- সরকার বদলের ইঙ্গিত; ফল ঘিরে জল্পনা তুঙ্গে
- বেক্সিমকো বন্ডহোল্ডারদের সম্মতি নিতে সময় বাড়াল বিএসইসি
- যে কারণে শেষ মুহূর্তে শপথ স্থগিত নুসরাতের
- বাধ্যতামূলক অবসরে ১৬ পুলিশ কর্মকর্তা
- জরিমানা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা—নতুন ট্রাফিক কড়াকড়ি
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- বৃষ্টিতে স্ত্রীর জন্য ছাতা—প্রধানমন্ত্রীর মানবিক মুহূর্ত ভাইরাল
- মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
- স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাতের
- ফেসবুক পোস্টেই বিপদ! ছাত্রদল নেতা বহিষ্কার
- কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
- নারীদের নাক-কান ছিদ্র করার ইসলামী বিধান
- ০৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে দুর্বল সূচনা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ০৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আদায় বৃদ্ধি ও কর সুবিধায় শক্তিশালী বিডিকমের অপারেটিং ক্যাশ ফ্লো
- বিক্রয় ও আদায় কমে চাপ বেড়েছে সিলভা ফার্মার আর্থিক অবস্থায়
- উৎপাদন ব্যাহত, সুদ ও কাঁচামাল খরচে মুনাফায় বড় ধস তালিকাভুক্ত কোম্পানির
- বিক্রি ও সংগ্রহ বাড়ায় আর্থিক সূচকে ইতিবাচক ধারা অ্যাপেক্স ফুডসের
- নগদ প্রবাহ নেতিবাচক, তবে সম্পদ বেড়েছে অ্যাপেক্স ট্যানারির
- রাজস্ব বাড়লেও খরচের চাপে মুনাফা কমেছে কনফিডেন্স সিমেন্টের
- উৎপাদন কমায় মুনাফায় ধাক্কা, তবে ক্যাশ ফ্লোতে বড় উন্নতি শাশা ডেনিমের
- বিদ্যুৎ সংকট ও ব্যয় বৃদ্ধিতে চাপে দেশবন্ধু পলিমার
- গ্রুপ পুনর্গঠনে পদক্ষেপ: বিদেশি সাবসিডিয়ারি বন্ধের অনুমোদন তালিকাভুক্ত কোম্পানির
- উৎপাদন ব্যাহত, আয় কম—তৃতীয় প্রান্তিকে চাপে মেঘনা সিমেন্ট
- নিয়ন্ত্রক শর্তে আটকে ডিভিডেন্ড, আর্থিক চাপে তিন ব্যাংক
- ইতালিতে ভাইকে হত্যা: এবার সামনে এলো ২ নারীর চক্রান্ত
- বিএসইসির কড়াকড়ি: ১০ ব্যাংকের মার্জিন ঋণে নিষেধাজ্ঞা
- মৃত্যু ও জানাজা নিয়ে বিতর্কিত মন্তব্য ফজলুর রহমানের
- সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন
- রাজনীতিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব আল হাসান
- এনসিপিতে যোগ দেওয়ার জবাবে যা বললেন জাতীয় দলের ক্রিকেটার
- যেভাবে মিলল যুক্তরাষ্ট্রের খুন হওয়া বৃষ্টির মরদেহ
- একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল
- এপস্টেইনের গোপন চিরকুটের লেখা প্রকাশ পেল
- সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
- গবেষণায় চমক—গোপন কথাই বাড়াচ্ছে মানসিক চাপ
- দেড় বছরের জট কাটল; ভারত ভিসা নিয়ে বড় আপডেট
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম
- অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- দাম বাড়তেই তেলের লাইন উধাও যা বললেন আখতার
- উচ্চকক্ষ নিয়ে নতুন বিতর্ক—যা বললেন মির্জা ফখরুল
- বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা
- যেভাবে মিললো বৃষ্টির মরদেহ, জানালো পুলিশ
- সৌদিকে জানিয়ে আমিরাতে হামলার ইঙ্গিত
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা













