×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

উৎপাদন ব্যাহত, সুদ ও কাঁচামাল খরচে মুনাফায় বড় ধস তালিকাভুক্ত কোম্পানির

২০২৬ মে ০৩ ১৩:০৪:০৯
উৎপাদন ব্যাহত, সুদ ও কাঁচামাল খরচে মুনাফায় বড় ধস তালিকাভুক্ত কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বসুন্ধ পেপ‍ার মিলস ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির লোকসান বৃদ্ধি এবং নিট সম্পদ মূল্যে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, যদিও অপারেটিং ক্যাশ ফ্লো তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ৮ টাকা ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৭৬ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে লোকসান বেড়ে ২৪ টাকা ২৭ পয়সায় দাঁড়িয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১০ টাকা ৬০ পয়সা।

এছাড়া, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৭৫ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) কমে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬০ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৫৭ টাকা ৮২ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে অপারেটিং মুনাফা কমে যাওয়ার পেছনে মূল কারণ হলো কাঁচামালের অনুপলব্ধতা, ইউটিলিটি ব্যয় বৃদ্ধি, কাঁচামালের দামে তীব্র উল্লম্ফন এবং সুদের হার বৃদ্ধির কারণে ঋণ ব্যয় বেড়ে যাওয়া।

তবে অপারেটিং ক্যাশ ফ্লো সামান্য উন্নত হয়েছে মূলত সরবরাহকারী ও অন্যান্য পরিচালন ঋণদাতাদের প্রতি পরিশোধ কমে যাওয়ার কারণে বলে কোম্পানি জানিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে