ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা

২০২৬ মে ০২ ১০:৫৫:৪০
১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

অভিনেতা নিজেই জানান, তিনি গত ১৮ মার্চ কারাগার থেকে মুক্তি পান। তবে বিষয়টি তিনি এতদিন প্রকাশ করেননি।

গত বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকায় এক ঘটনায় তাকে মারধর করার পর ‘রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট’ অভিযোগ তুলে কিছু ব্যক্তি তাকে রমনা থানায় সোপর্দ করে বলে জানা যায়।

মুক্তির পর সিদ্দিকুর রহমান বলেন, এটি তার জীবনের একটি ভিন্ন অভিজ্ঞতা । তিনি জানান, কারাগারে থাকলেও সময় অপচয় করেননি এবং ব্যক্তিগতভাবে নিজেকে ব্যস্ত রেখেছেন।

তিনি বলেন, সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করেছেন এবং কুরআন অনুসারে চলার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি কয়েকটি নাটকের গল্প লিখেছেন, যা ভবিষ্যতে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

অভিনেতা আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যেই তিনি নতুন নাটক ও কাজ নিয়ে ফিরতে চান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে