৬ ব্যাংকের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ২০২৫ অর্থ বছরের (৩১ ডিসেম্বর সমাপ্ত) জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পৃথকভাবে অনুষ্ঠিত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ব্যাংকগুলোর দুর্বল আর্থিক পারফরম্যান্স ও লোকসানজনিত চাপের কারণেই এ বছর শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত এসেছে।
এবি ব্যাংক পিএলসি’র ক্ষেত্রে ২০২৫ সালে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ছিল ২১ টাকা ২৮ পয়সা। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২০২৫ সালে দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছর ছিল ৫৮ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। ব্যাংকটির এজিএম আগামী ২৪ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
আইএফআইসি ব্যাংক পিএলসি’র ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা, যা আগের বছর ছিল ৬৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে ২৯ জুন সকাল ১১টায়।
ওয়ান ব্যাংক পিএলসি’র ক্ষেত্রে ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে দাঁড়িয়েছে ২৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা। ব্যাংকটির এজিএম আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৩০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। ব্যাংকটির এজিএম ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, এনআরবি ব্যাংক পিএলসি’র ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের বছর ছিল ১১ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। ব্যাংকটির এজিএম আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে, ছয়টি ব্যাংকের দুর্বল আর্থিক পারফরম্যান্স ও লোকসানজনিত চাপের কারণে চলতি অর্থ বছরে শেয়ারহোল্ডাররা কোনো ডিভিডেন্ড পাচ্ছেন না, যা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ৬ ব্যাংকের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত
- ভেঙে গেল আগের সব রেকর্ড; বন্দরে নতুন মাইলফলক
- ইরান যুদ্ধ ‘সমাপ্ত’: ডোনাল্ড ট্রাম্প
- আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- মে মাসেই টানা ১০ দিনের ছুটি!
- কৃষকদের জন্য জরুরি সিদ্ধান্ত জানালো সরকার
- শিক্ষকদের জন্য দারুণ খবর!
- সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার খবরে আব্দুল কাদেরের তীব্র প্রতিক্রিয়া
- একীভূত করেও মিলল না সমাধান—ব্যাংক খাতে নতুন শঙ্কা
- স্বর্ণের দামে নতুন ধাক্কা—বাজুসের ঘোষণায় চমক
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃ/ত্যুর ঘটনায় নতুন মোড়
- ছোট ভাইয়ের ভাগ্য ফেরাতে ইতালি নেন বড় ভাই, বেরিয়ে এলো খু/নের নেপথ্য কারণ
- সাদিক কায়েমের মেয়র ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট
- কৃষক-শ্রমিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নতুন কর্মসূচি ঘোষণা
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ফারহা খানের সঙ্গে বদলে গেল দিলীপের জীবন
- ক্রিকেটের পরিবর্তনে তামিমের বড় পরিকল্পনা
- ইরান যুদ্ধে জয়ের দাবিতে ট্রাম্পের নতুন বক্তব্য
- ৩২ নারী এমপি কোটিপতি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন বড় পদক—তালিকা প্রকাশ
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- নারীদের গোসলের ভিডিও ধারণ, দুই ক্রিকেটার গ্রেপ্তার
- যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
- কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি
- জ্বর কমাতে বৃষ্টি, চিকিৎসা বিজ্ঞান যা বলে
- ঋণ নিয়ে বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
- শ্রমিকদের রক্তে লেখা ইতিহাস, আজ সেই মে দিবস
- এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
- যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম নতুন রেকর্ড
- বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর
- ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ ৩৭ দেশে
- চার দফা কমার পর ফের ঊর্ধ্বমুখী সোনা
- বিদেশ সফরে অতিরিক্ত সচিবদের জন্য নতুন বিধান জারি
- পশ্চিমবঙ্গে কে এগিয়ে, ফল ঘিরে চরম উত্তেজনা
- বাবরের ব্যাটে নতুন ইতিহাস
- মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- কপারটেক ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এপেক্স স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট পোর্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এপেক্স ট্যানারির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- এবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর










.jpg&w=50&h=35)


