ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

উপদেষ্টা ফারুকীকে নিয়ে বিস্ফোরক দাবি মাসুদ কামালের

২০২৬ এপ্রিল ২৯ ১২:১২:১৭
উপদেষ্টা ফারুকীকে নিয়ে বিস্ফোরক দাবি মাসুদ কামালের

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভুয়া সীমানাপ্রাচীরের বিল দেখিয়ে প্রায় ৬৪ লাখ টাকা উত্তোলন করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

মাসুদ কামাল আরও দাবি করেন, সংশ্লিষ্ট দপ্তরে আপ্যায়ন খরচের পরিমাণও নিয়ে প্রশ্ন রয়েছে, যা নিয়েও তিনি সমালোচনা করেন।

তিনি বলেন, যদি অভিযোগগুলো সত্য না হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্মানিত হবেন। আর যদি সত্য প্রমাণিত হয়, তাহলে জনগণের অর্থ অপব্যয়ের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে