ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঢাবির সাবেক ভিসির গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ

২০২৬ এপ্রিল ২৯ ১১:৫৬:৩৮
ঢাবির সাবেক ভিসির গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়-এর পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অধ্যাপক নিয়াজ আহমদ খান নতুন এই দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক। ২০২৪ সালের আগস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন।

গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়া একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে