ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন

২০২৬ এপ্রিল ২৯ ১১:৫১:২২
সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৭৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০ টির, দাম কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ারদর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে