ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আদালতে নেওয়ার পথে হঠাৎ দুর্ঘটনা—আহত সাবেক প্রতিমন্ত্রী

২০২৬ এপ্রিল ২৮ ১২:২৯:৫১
আদালতে নেওয়ার পথে হঠাৎ দুর্ঘটনা—আহত সাবেক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনায় পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে পলকসহ ভ্যানে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানটি পলককে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

দুর্ঘটনার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাটির কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ একাধিক ব্যক্তির নাম রয়েছে।

গত সপ্তাহ থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বর্তমানে সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও পলক গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন এবং তাকে নিয়মিত আদালতে হাজির করা হচ্ছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে