ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আধা মিনিটের ভুলে মৃত্যু প্রাণ গেল কর্মকর্তার

২০২৬ এপ্রিল ২৮ ১০:৪৮:৪০
আধা মিনিটের ভুলে মৃত্যু প্রাণ গেল কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে বাসে ঘুমিয়ে পড়া—আর সেই ভুলই কাল হয়ে দাঁড়ালো কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী-এর জন্য। ভুল জায়গায় নামার পর ছিনতাইকারীদের হাতে খুন হতে হয় তাকে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা এবং ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, বাসে ওঠার পর ঘুমিয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাসটি পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোড অতিক্রম করে যায়। ঘুম থেকে জেগে নামার কথা বললে বাসের হেলপার তাকে মহাসড়কের জাগুরঝুলি এলাকায় নামিয়ে দেন—যা তুলনামূলক অনিরাপদ এলাকা।

রাত ১টা ২৫ মিনিটে স্ত্রীর সঙ্গে ছিল তার শেষ কথা। এরপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি।

র‍্যাব জানায়, বাস থেকে নামার পর একটি সিএনজিতে ওঠেন বুলেট বৈরাগী। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা একটি ছিনতাইকারী চক্র তাকে লক্ষ্য করে। তারা যাত্রী সেজে তাকে গাড়িতে তোলে।

পরে তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করা হয়েছে।পরিবারের দাবি, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে