ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টানা বৃদ্ধির পর অবশেষে কমলো সোনার দাম

২০২৬ এপ্রিল ২৮ ১০:৩৯:০৭
টানা বৃদ্ধির পর অবশেষে কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দামে ২ হাজার ২১৬ টাকা হ্রাস করা হয়েছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এর আগে টানা মূল্যবৃদ্ধির পর এবার দামে কিছুটা পতন হওয়ায় বাজারে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে