ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ভয়াবহ আগুনে সব পুড়ল, তবুও অক্ষত রইল পবিত্র কোরআন

২০২৬ এপ্রিল ২৮ ১০:২৯:৫২
ভয়াবহ আগুনে সব পুড়ল, তবুও অক্ষত রইল পবিত্র কোরআন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং পৌরসভার মডেল একাডেমী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তবে আশ্চর্যজনকভাবে আগুনের মধ্যেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র কোরআন শরীফ, যা দেখতে ভিড় করছেন উৎসুক মানুষজন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বাড়ির মালিক সিএনজি চালক মো. শরীফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের দ্রুত বাইরে বের করে আনেন তিনি।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি বসতঘরসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে