ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ

২০২৬ এপ্রিল ২৭ ১৯:০০:৪০
ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন-কে নির্ধারিত দামে বিভিন্ন গতির ইন্টারনেট প্যাকেজ চালুর অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন উচ্চগতির প্যাকেজ চালুর অনুমতি পেয়েছে স্যাম অনলাইন।

নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী—৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের সর্বোচ্চ মাসিক মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএস প্যাকেজের মূল্য ১০০০ টাকা,২৫০ এমবিপিএস প্যাকেজের সর্বোচ্চ মূল্য ৩০০০ টাকা।এছাড়া, সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সারা দেশে সমানভাবে সেবা পৌঁছে দিতে এই নতুন মূল্য কাঠামো কার্যকর করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে