ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

২৩ এপ্রিল স্বর্ণ-রুপার নতুন রেট প্রকাশ

২০২৬ এপ্রিল ২৬ ১০:৩৯:২৫
২৩ এপ্রিল স্বর্ণ-রুপার নতুন রেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সবশেষ সমন্বয়ের পর দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (২৬ এপ্রিল) নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু দুটি।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিতে স্বর্ণ ও রুপার দাম যথাক্রমে ৩ হাজার ২৬৬ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি = ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ২,৪৬,৯২৭ টাকা

২১ ক্যারেট: ২,৩৫,৬৭১ টাকা

১৮ ক্যারেট: ২,০২,০২০ টাকা

সনাতন পদ্ধতি: ১,৬৪,৫২১ টাকা

এর আগে ১৫ এপ্রিল বাজুস স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৫০,১৯৩ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে।

রুপার নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা

২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা

১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৬ বার কমেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে