ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা দিলেন উপাচার্য

২০২৬ এপ্রিল ২৪ ১৫:১২:৪৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা দিলেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে।

এ বছর ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফলে প্রায় আসনপ্রতি একজনের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।মানবিক ইউনিট: A ও B সেট, বিজ্ঞান ইউনিট: C ও D সেট, ব্যবসায় শিক্ষা ইউনিট: E ও F সেট।উপাচার্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এবারের ভর্তি পরীক্ষার জন্য মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৩২ জন প্রাথমিক আবেদন করেছিলেন। এর মধ্যে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন আবেদন চূড়ান্তভাবে নিশ্চিত করেছেন।২৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করা হয়েছে বলেও তিনি জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দেশের ৬৪ জেলায় পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে সংস্কার কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে সিলেবাস আধুনিকায়ন, ইংরেজি ও আইসিটি বাধ্যতামূলক করা এবং আঞ্চলিক কেন্দ্র বৃদ্ধি করা হচ্ছে।

উপাচার্য বলেন, আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চলমান সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে এবং ২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে