ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশের রিজার্ভ নিয়ে যে তথ্য দিল কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ এপ্রিল ২৪ ১১:২৭:৫৬
দেশের রিজার্ভ নিয়ে যে তথ্য দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে (৩৫.১১ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এদিন পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, ২১ এপ্রিল দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের মতে, বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভই প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভের কাছাকাছি চিত্র তুলে ধরে। কারণ, এতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে