ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তিন ‘বাধা’তেই থমকে বিশ্ব রাজনীতি

২০২৬ এপ্রিল ২৩ ১০:৩৯:৪৭
তিন ‘বাধা’তেই থমকে বিশ্ব রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: ইরান সংলাপ ও সমঝোতার পক্ষে অবস্থান ধরে রেখেছে এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি সতর্ক করে বলেছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে আলোচনার অগ্রগতি ব্যাহত হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, কার্যকর আলোচনার পথে প্রধান অন্তরায় তিনটি—প্রতিশ্রুতি ভঙ্গ, অর্থনৈতিক অবরোধ এবং ক্রমাগত হুমকি। তার মতে, এসব বিষয় আস্থার পরিবেশ নষ্ট করছে এবং সংলাপকে জটিল করে তুলছে।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, বিশ্ব এখন কথার সঙ্গে কাজের অসামঞ্জস্য এবং ধারাবাহিক দ্বিচারিতা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক পৃথক পোস্টে বলেন, নৌ-অবরোধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখা বন্ধ করা প্রয়োজন। পাশাপাশি, ইসরায়েলের যুদ্ধংদেহী অবস্থান অব্যাহত থাকলে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

গালিবাফ আরও সতর্ক করেন, চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির লঙ্ঘনের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়। এতে দেশটির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা হয়, যার ফলে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে