ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

৪৫ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর

২০২৬ এপ্রিল ২২ ১৫:৪২:৪৬
৪৫ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের একজন স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার ঘোষিত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি মোট ৪৫ লাখ শেয়ার তার পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসেবে স্থানান্তর করেছেন। এর মধ্যে তার স্ত্রী মিসেস মাসুমা বেগম পেয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৫০০ শেয়ার, মেয়ে মিস সাদমান সাইকা সেফা পেয়েছেন ১৩ লাখ ১২ হাজার ৫০০ শেয়ার এবং ছেলে মি. সালেহিন মুসফিক সাদাফ পেয়েছেন ২৬ লাখ ২৫ হাজার শেয়ার।

জানা গেছে, এই শেয়ারগুলো উপহার হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে এ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করা হয়েছিল।

উল্লেখ্য, শেয়ার গ্রহণকারী সবাই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে