ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

২২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ২২ ১৪:১২:৩৯
২২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৭.৫৯ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৭.৫২ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান এর ইউনিট দর ৪০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে গোল্ডেন সান ৫.১৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৪.৬৫ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ৪.৪৮ শতাংশ, মেট্রো স্পিনিং ৪.২১ শতাংশ, সায়হাম কটন মিলস ৪.০০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৩.৭৭ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৩.৭০ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে