ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ 

২০২৬ এপ্রিল ২১ ১৫:১৭:৫৬
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স পিএলসি মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের বিস্তারিত তথ্য জমা দিতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, রেকর্ড ডেট অনুযায়ী মার্জিন ঋণ সুবিধা গ্রহণকারী বিনিয়োগকারীদের পূর্ণাঙ্গ বিবরণ কোম্পানির শেয়ার অফিসে জমা দিতে হবে। এই বিবরণে শেয়ারহোল্ডারের নাম, বিও (BO) আইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, মোট প্রাপ্য লভ্যাংশ, প্রযোজ্য করহার এবং নিট প্রাপ্য লভ্যাংশের তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে।

এছাড়া, উক্ত তথ্যসমূহ সফট কপি আকারে এমএস এক্সেল ফরম্যাটে প্রস্তুত করে [email protected]ই-মেইলে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।

আইডিএলসি জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে তাদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্যও সরবরাহ করতে বলা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে