ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক

২০২৬ এপ্রিল ২০ ২০:০০:২৮
শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক

ক্রীড়া প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখন শেষ ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচটি দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচ শুরুর সময় এগিয়ে এনে সকাল ১১টা করা হতে পারে।

শেষ ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন সংযোজন হিসেবে রাখা হয়েছে পেসার তানজিম হাসান সাকিব-কে।

এদিকে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা ৬টার পরিবর্তে ম্যাচগুলো বিকেল ৩টায় শুরু হবে বলে সংশোধিত সূচিতে জানানো হয়েছে।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াডে আছেন— অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।

সব মিলিয়ে শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

রিমন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে