ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

২০ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ২০ ১৪:২২:৪৮
২০ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৭.৭৫ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৭.৭৪ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড , ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এর শেয়ার দর ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে পিপলস লিজিং ৬.৪৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৫.০০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৮৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ৩.৭৬ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৩.৬৪ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে