ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মুনাফায় চমক, ডিভিডেন্ডও বেড়েছে বিএনআইসিএল’র

২০২৬ এপ্রিল ১৮ ২৩:৩২:২৭
মুনাফায় চমক, ডিভিডেন্ডও বেড়েছে বিএনআইসিএল’র

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ অর্থবছর শেষে আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার খবর জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স (বিএনআইসিএল)। ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় এবার শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সায়। এর আগের বছর যার পরিমাণ ছিল ৪ টাকা ১৯ পয়সা। অর্থাৎ গত এক বছরে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ৬০ পয়সা বা ১৫ শতাংশ।

ব্যবসায় মুনাফা বাড়ায় ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রেও উদারতা দেখিয়েছে কর্তৃপক্ষ। গত বছরের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের তুলনায় ২০২৫ সালের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বীমা কোম্পানিটির বোর্ড।

ঘোষিত এই ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের লক্ষ্যে আগামী ২৩ জুন বার্ষিক সাধারণ সভার (এজিএম) ডাক দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। সভায় অংশগ্রহণের জন্য যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে আগামী ১৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৬ পয়সায়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে