ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আয় বাড়লেও ডিভিডেন্ডে পরিবর্তন নেই সেন্ট্রাল ইন্সুরেন্সের

২০২৬ এপ্রিল ১৮ ২৩:২৯:৩৪
আয় বাড়লেও ডিভিডেন্ডে পরিবর্তন নেই সেন্ট্রাল ইন্সুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: মুনাফায় সামান্য উন্নতি হলেও বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডে কোনো পরিবর্তন আনেনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স। ২০২৫ অর্থবছরে কোম্পানিটির আয় বৃদ্ধি পেলেও আগের বছরের মতোই ডিভিডেন্ড ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৭ পয়সা। এর আগের বছর ২০২৪ সালে ইপিএস ছিল ১ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ২ পয়সা বা প্রায় ১ শতাংশ মুনাফা বেড়েছে।

তবে আয় বাড়লেও ডিভিডেন্ডে কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৪ সালের মতো ২০২৫ সালেও শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

ঘোষিত ডিভিডেন্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

এদিকে, গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৬৯ পয়সা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে