ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ এপ্রিল ১৬ ১৮:০৯:১১
৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক আবারও ডলার কিনেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক বাজার থেকে আরও ৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে।

এর আগে বুধবার (১৫ এপ্রিল) বাজার থেকে ৭ কোটি ডলার সংগ্রহ করেছিল বাংলাদেশ ব্যাংক। ফলে চলতি এপ্রিল মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলার।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, ডলার ক্রয়ের এই পদক্ষেপের মাধ্যমে বাজারে তারল্য ব্যবস্থাপনা ও বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে